ঢাকা | | বঙ্গাব্দ

গৌরীপুরের চিকিৎসা অবহেলায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

author
Reporter

প্রকাশিত : Feb 28, 2026 ইং 161 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিস্বজ প্রতিবেদক

কুমিল্লার দাউদকান্দিতে চিকিৎসা অবহেলায় এক প্রসূতি’র মৃত্যুর অভিযোগ উঠেছে। উপজেলার গৌরীপুর বাজারের শাপলা হাসপাতালের বিরুদ্ধে এই অভিযোগ করে প্রসূতির পরিবার। মারা যাওয়া প্রসূতি উপজেলার বারপাড়া ইউনিয়নের মিয়াজী বাড়ির আশরাফ উদ্দিন স্ত্রী নাহিদা বেগম (২৮)।

স্বামী আশরাফ উদ্দিন জানান, গত বুধবার গৌরীপুর শাপলা হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে স্ত্রী নাহিদা পুত্র সন্তান জন্ম দেন। শুক্রবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ তার রক্ত শূন্যতার কথা বলেন এবং আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করেন। ঢাকায় নেয়ার পর নাহিদার মৃত্যু হয়। তিনি দোষীদের যথাযথ শাস্তি দাবি করেছেন।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: শহীদুল ইসলাম শোভন বলেন, সংবাদ কর্মীদের কাছ থেকে আমি এই ঘটনা সম্পর্কে জানতে পেরেছি। খোঁজ খবর নিয়ে অভিযোগ সত্যতা পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

নিরাপদ চিকিৎসা চাই কুমিল্লা জেলার আহ্বায়ক মো.আলী আশরাফ খান বলেন, সারাদেশের মত পুরো কুমিল্লা জেলাজুড়ে চলছে সিজারিয়ান মহাবাণিজ্য। এই অশুভ বাণিজ্য হতে বের হওয়া জরুরি। শাপলা হাসপাতালের বিরুদ্ধে এই অভিযোগের ব্যাপারে যথাযথ তদন্ত দাবি করেন তিনি।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS