নিজস্ব প্রতিবেদক
স্বাধীন বাংলাদেশে ৭৫ পরবর্তী সময়ে ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে কুমিল্লা নগরীর মডার্ন কমিউনিটি সেন্টারে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আনজুম সুলতানা সীমার উদ্যোগে একশত পাউন্ড কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষে মুনাজাতের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়।