ঢাকা | | বঙ্গাব্দ

মুরাদনগরে মোটরসাইকেলের ধাক্কায় মেছো বাঘ আহত, চিকিৎসা চলছে

author
Reporter

প্রকাশিত : Feb 13, 2026 ইং 101 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার মুরাদনগরে আহত হয়ে মাটিতে পড়ে থাকা অবস্থায় বিরল প্রজাতির একটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে। রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের সাথে ধাক্কা খেয়ে মেছো বাঘটি আহত হয়ে পড়ে। পরে আহত বাঘটিকে উদ্ধার করে প্রাণী সম্পদ অফিস চিকিৎসা চিকিৎসা দিচ্ছেন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গকুলনগর গ্রাম থেকে মেছো বাঘটিকে উদ্ধার করে পুলিশ।

জানা যায়, রাস্তা পারাপারের সময় একটি মোটর সাইকেলের সাথে ধাক্কা খেয়ে আহত হয়ে মাটিতে পড়ে যায় মেছো বাঘটি। ঘটনাস্থল থেকে মেছো বাঘটিকে নিজ হেফাজতে নিয়ে শিকলবন্দী করে রাখে গকুলনগর গ্রামের আব্দুল মতিন মেম্বারের ছেলে আনিছ মিয়া। খবর পেয়ে পুলিশ আহত বাঘটিকে উদ্ধার করে প্রাণী সম্পদ অফিসে নিয়ে যায়।

প্রাণী সম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন ডাঃ ইসরাত জেরিন বলেন, আহত মেছো বাঘটিকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। কুমিল্লা বন বিভাগে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, মোটর সাইকেলের ধাক্কায় মেছো বাঘের কোমড়ে বেশ চোট লেগেছে। এখন বাঘটি উপজেলা বন বিভাগের হেফাজতে আছে। পুরোপুরি সুস্থ্য হওয়ার পর জেলা বন বিভাগের সাথে কথা বলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS