ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লায় ফেন্সিডিল ব্যবসায় মা-ছেলে

author
Reporter

প্রকাশিত : Apr 22, 2026 ইং 141 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার ফেন্সিডিলসহ মা ও ছেলে আটক হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার আদর্শ সদর উপজেলার শহরতলী দুর্গাপুর এলাকায় কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্তের নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪৩ বোতল ফেন্সিডিলসহ মা-ছেলেকে আটক করা হয়।

আটক মা ও ছেলে হলেন, দুর্গাপুর এলাকার আনোয়ার হোসেন সূর্যবান (৪৬) ও ছেলে মোঃ আকতারুজ্জামান মিলন (২৬)।

কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান,  ৪৩ বোতল ফেন্সিডিলসহ আটক মাদক ব্যবসায়ীরা সম্পর্কে মা ও ছেলে। তারা পরস্পর যোগসাজসে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আবু বকর সিদ্দিক বাদী হয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করেছেন। মামলা দায়েরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এ টাস্কফোর্স অভিযানে জেলা প্রশাসনের  নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ বাহিনীর সদস্য, এনএসআই এর সদস্যসহ প্রায় ৪০ জন সদস্য অংশগ্রহণ করেন। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরণের যৌথ অভিযান অব্যাহত থাকবে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS