কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

এমপি বাহাউদ্দিনের ভাই একেএম মহিউদ্দিন আর নেই

author
Reporter

প্রকাশিত : Sep 18, 2021 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহারের বড় ভাই এবং কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহবায়ক আবদুল আজিজ সিয়ানুকের বাবা এ কে এম মহিউদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।  শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫.৫০ মিনিটে কুমিল্লার মুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

মৃত্যুকালে  এ কে এম মহিউদ্দিন স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।  

পরিবার সূত্রে জানা যায়, এ কে এম মহিউদ্দিন দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আগামীকাল (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কুমিল্লা টাউন হল মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক অবস্থানে দাফনের কথা রয়েছে। কুমিল্লার সর্বস্তরের জনগণ ও কুমিল্লা আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের সদস্যদেরকে মরহুমের জানাজায় উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ করা হয়েছে। 


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab