কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

হোমনায় বিদ্যুতের তারে রড লেগে শ্রমিক নিহত

author
Reporter

প্রকাশিত : Sep 15, 2021 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার হোমনায় বাড়ির পাশে রাস্তায় রড বিদ্যুতের তারে লেগে একজন শ্রমিক নিহত এবং আহত হয়েছেন অপরজন। নিহত লিটন (৪০) উপজেলার 

তাতুয়াকান্দি গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে এবং গুরুতর আহত ব্যক্তি একই গ্রামের রাজ মিয়ার ছেলে ফয়সাল (২০)। আহত যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার উপজেলার ভাষানিয়া ইউনিয়নের আলমপুর গ্রামের হক মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। 

শ্রমিক ফরিদ মিয়া জানান, লিটনসহ তারা পাঁচজন আলমপুর গ্রামের হক মিয়ার বাড়িতে রাজমিস্ত্রির কাজে যান। এদের মধ্যে লিটন ও ফয়সাল রাস্তায় রড সোজা করার কাজ করছিলেন; আমরা ছিলাম ভেতরে। হঠাৎ বিকট শব্দ শুনে বেরিয়ে দেখি তারা দুজন দুদিকে ছিটকে পড়ে আছে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। 

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কায়েস আকন্দ বলেন, পল্লী বিদ্যুতের তারে রড লেগে নিহত হন লিটন। আহত ফয়সালকে ঢাকায় পাঠানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab