কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

বরুড়ায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

author
Reporter

প্রকাশিত : Sep 15, 2021 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার বরুড়ায় নিখোঁজের ৫ দিন পর মিনাজ আক্তার নামে সাত বছরের  শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ ।  চিতড্ডা ইউনিয়নের ওড্ডা গ্রামের কাত্তিয়ার পাড় শহীদ মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে ।   বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায়  বাড়ির পাশে খালের পাড় ঝোঁপের মধ্যে অর্ধগলিত লাশ দেখতে পায় স্থানীয়রা ।  বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানা পুলিশের উপ পরিদর্শক  ( এস আই) বিশ্বজিৎ পাল ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, চান্দিনা উপজেলার এতবারপুর গ্রামের ফজলুর রহমানের মেয়ে মিনাজ আক্তার। পিতামাতার বিচ্ছেদের পর মা  সুফিয়া বেগমের সাথে নানার বাড়ি বরুড়ায় থাকতো মিনাজ। গত শনিবার থেকে সে নিখোঁজ  হয় । বিভিন্ন স্থানে খোঁজখুঁজি করেও তাকে পাওয়া যায়নি । বুধবার সকালে তার অর্ধগলিত লাশ দেখতে পেয়ে তাৎক্ষণিক ভাবে পুলিশকে খবর দেয়া হয় ।

বরুড়া থানা পুলিশের উপ পরিদর্শক  ( এস আই) বিশ্বজিৎ পাল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি।   আইনী প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হবে ।   ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে ।  ৫দিন আগে নিখোঁজ হলেও এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডাইরী করা হয়নি।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab