ঢাকা | | বঙ্গাব্দ

দাউদকান্দিতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

author
Reporter

প্রকাশিত : Apr 24, 2026 ইং 74 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার দাউদকান্দিতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার  ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষীপুর গ্রামের খিলালপাড় এলাকার রব হাজির বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, উপজেলার  লক্ষীপুর গ্রামের হোসেন মিয়ার মেয়ে তানিশা (৫) ও প্রবাসী শরীফের মেয়ে নুসরাত(৪)। বিষয়টি নিশ্চিত করেছেন ওই গ্রামের বাসিন্দা পরিবেশ সংগঠক এস এম মিজান।

পরিবার ও স্থানীয় সূত্র  জানায়, মঙ্গলবার  দুপুরে  বাড়ির পাশে পুকুরঘাটে খেলা করছিল তানিশা ও নুসরাত।  দীর্ঘ  সময়  শিশু  দুটিকে  দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয় লোকজন পুকুরপাড়ে গিয়ে শিশু দুটিকে পানিতে ভাসতে দেখে। শিশু দুটিকে  উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS