ঢাকা | | বঙ্গাব্দ

মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় ছাত্রলীগ সভাপতি শামসুল আলম রিপন নিহত

author
Reporter

প্রকাশিত : Feb 15, 2026 ইং 94 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় কুমিল্লা মহানগর ২২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শামসুল আলম রিপন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও দুই মোটরসাইকেল আরোহী। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টায় কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী জোড়কানন লালবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ছাত্রলীগ নেতা শামসুল আলম রিপন কুমিল্লার ২২নং ওয়ার্ডের শ্রীমন্তপুর গ্রামে রেশমত আলীর ছেলে।

দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে সদর দক্ষিণ থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, ঢাকাগামী একটি ট্রাক পিছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ছাত্রলীগ নেতা রিপনসহ তিন আরোহী মহাসড়কে ছিটকে পড়ে। ঘটনাস্থলে রিপন মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। ে ধাক্কা দেওয়া ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। 



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS