কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

বুড়িচংয়ে দোকানের চাল কেটে ছয় লাখ টাকা চুরি

author
Reporter

প্রকাশিত : Sep 3, 2021 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

দোকানের চালা কেটে ক্যাশবাক্সে রাখা ছয় লাখ টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা বুড়িচং উপজেলার খাড়াতাইয়া নতুন বাজারের সাথি টেলিকমে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে দুজনের নামোল্লেখ করে বৃহস্পতিবার রাতে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন সাথি টেলিকমের স্বত্বাধিকারী মোঃ গিয়াস উদ্দিন সফিউল্লাহ। 

মামলায় গিয়াস উদ্দিন সফিউল্লাহ উল্লেখ করেন, তিনি বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে পাশের গাজীপুর গ্রামে বিকাশ অফিসে যান। বিকেল ৩ টায় ফিরে আসেন। এ সময় দোকানের সামনে দুজন ব্যক্তিকে সন্দেহজনক ঘুরাঘুরি করতে দেখেন। পরে দোকান খুলে দেখেন দোকানের টিনের চাল কাটা। ক্যাশবাক্সে রাখা ৬ লাখ ১২ হাজার টাকা নেই। 

পরে বৃহস্পতিবার রাতেই বুড়িচং থানায় ২ জনের নামোল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলো খাড়াতাইয়া গ্রামের মোঃ শাহ আলম ও আবদুস সালাম। 

মামলার তদন্ত কর্মকর্তা মোঃ মামুন হোসেন জানান, আমরা তদন্ত করছি। তদন্তের পরে বিস্তারিত বলতে পারবো।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab