কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

লালমাইয়ে কর্ণফুলী ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

author
Reporter

প্রকাশিত : Aug 29, 2021 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার লালমাইয়ের হরিশ্চর রেলক্রসিংয়ে (ঢাকা-চট্টগ্রাম রেলপথ) চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলী ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও এক আরোহী। তাদের চিকিৎসা দেওয়ার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার (২৯ আগষ্ট) দুপুরে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের উৎসব পদুয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রনি (২৫) ও শানিচোঁ গ্রামের রফিকুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (২৭)। রনি পেশায় একজন সিএনজি চালক এবং নজরুল স্থানীয় হরিশ্চর চৌরাস্তা বাজারে কনফেকশনারি দোকানী।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক পেরুল দণি ইউনিয়নের পূর্ব পেরুল গ্রামের কবির হোসেন (২৭)।
লালমাই উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব জানান, দূর্ঘটনা কবলিত মোটরসাইকেলটির আধা কিলোমিটার সামনে আমার গাড়ী ছিলো। ট্রেন আসার আগেই আমি ক্রসিং পার হয়েছিলাম। মূলত রেলসড়কটির দু’পাশে গাছের ডালপালা ও বনজঙ্গল বেড়ে উঠায় ট্রেন দেখা যায় না।
লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab