কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

পুরাতন গোমতীতে যুবকের মরদেহ,পকেটে গাঁজা

author
Reporter

প্রকাশিত : Aug 29, 2021 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা নগরী সংলগ্ন চাঁনপুর এলাকার পুরাতন গোমতী নদী থেকে মো.অপু হোসেন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তার পকেটে গাঁজা পাওয়া গেছে। অপু নগরীর মোগলটুলী এলাকার সিরাজ মিয়ার ছেলে। রবিবার দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, অপু মাদকাসক্ত ছিলো। রোববার সকালে পুরোনো গোমতী নদীতে মরদেহ ভাসতে দেখে তারা পুলিশে খবর দেন। পুলিশ দুপুরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, অপুর দেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তার পকেট থেকে এক পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে নেশাগ্রস্ত হয়ে পানিতে ডুবে তিনি মারা গেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab