ঢাকা | | বঙ্গাব্দ

পদুয়ার বাজারে পিকআপকে ধাক্কা দিয়ে ট্রেনের বগি লাইনচ্যুত, তদন্ত কমিটি গঠন

author
Reporter

প্রকাশিত : Feb 15, 2026 ইং 129 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেন একটি সবজিবাহী পিকআপকে ধাক্কা দিয়ে একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ হয়ে পড়ে চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেট রোডের রেল যোগাযোগ। লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনার ঘটনায় চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রবিবার সকাল ৮টায় চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাসকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।

এর আগে সোমবার রাত আড়াইটায় কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে দুই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে আসছেন। তদন্তদের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।

অন্যদিকে দুর্ঘটনায় কবলিত ভ্যানের সবজি করলা লুটে উৎসুক মানুষ প্রতিযোগিতায় নেমেছেন। যে যেভাবে পারছেন সবজি সংগ্রহ করছেন। 



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS