ঢাকা | | বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর খুনি মোশতাকের ছেলে ইশতিয়াকের গ্রেফতারি পরোয়ানা

author
Reporter

প্রকাশিত : Mar 3, 2026 ইং 117 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার আদালতে বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের ছেলে খন্দকার ইশতিয়াক আহমেদ বাবুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। জাল জালিয়াতি করে পরিবারের সদস্যদের সম্পত্তি বিক্রিসহ নানা ধরনের প্রতারণার অভিযোগে ওই খুনি পুত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। মঙ্গলবার বিকেলে কুমিল্লার ৩নং আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: গোলাম মাহবুব খাঁন এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এ সময় আদালত ইশতিয়াককে গ্রেফতার করতে দাউদকান্দি থানা পুলিশকে নির্দেশ প্রদান করেন। বুধবার বিষয়টি নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী এডভোকেট ইফতেখার আহমেদ।

মামলার বাদী খন্দকার জাবির আহাম্মেদ সারোয়ার অভিযোগ করে বলেন, খুনি মোশতাকের ছেলে খন্দকার ইশতিয়াক আমাদেরকে ন্যায্য হিসেব থেকে বঞ্চিত করছেন। তিনি কানাডায় বসে দশপাড়া এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী নিয়ন্ত্রন করছেন। আমাদের ওয়ারিশদের স্বাক্ষর জাল করে বেশ কিছু সম্পত্তি বিক্রি করেছেন। এছাড়া আরো কিছু সম্পত্তি বিক্রির পায়তারা করছে। তার নির্দেশে এসব জালিয়াতির কাজ চালিয়ে যাচ্ছেন মোশতাকের বাড়ীর কেয়ারটেকার নিজামুদ্দিন।

তিনি আরও বলেন, কেয়ার টেকার নিজামুদ্দিনই মোশতাক পুত্রের সকল নির্দেশনা বাস্তবায়ন করে থাকেন। কানাডায় বসে ওই কেয়ার টেকারের মাধ্যমেই বাহিনী নিয়ন্ত্রনসহ এলাকার আধিপত্য ধরে রেখেছেন মোশতাক পুত্র ইশতিয়াক। 

এ বিষয়ে দাউদকান্দি থানার ওসি নজরুল ইসলাম বলেন, আমরা যতটুকু জানি মামলায় অভিযুক্ত আসামী খন্দকার ইশতিয়াক আহমেদ বাবু বিদেশে পলাতক আছেন। তার পরেও গ্রেফতারী পরোয়ানার কপি হাতে পেলে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পরামর্শক্রমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS