কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

কুমিল্লা মহানগর আ’লীগের সহ-সভাপতি আবুল কাশেম রৌশনের ইন্তেকাল

author
Reporter

প্রকাশিত : Aug 25, 2021 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন কুমিল্লায় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং সাবেক শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম রৌশন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। বুধবার সকাল ৭টা ১০ মিনিটের সময় কুমিল্লা নগরীর থিরাপুকুর পাড় নিজ বাসভবনে মারা যান তিনি। মৃত্যু কালে এই আওয়ামী লীগ নেতার বয়স হয়েছিলো ৬২ বছর। বুধবার বাদ আসর কুমিল্লা নগরীর থিরাপুকুর পাড় জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে থিরাপুকুর পাড় পারিবারিক কবরস্থানে মা-বাবার পাশে দাফন করা হবে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত আবুল কাশেম রৌশনে বড় ছেলে পাভেল। 

পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম আবুল কাশেম রৌশন মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলেসহ বহু অত্মীয়স্বজন ও রাজনীতিক নেতাকর্মী রেখে গেছেন।    

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। 


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab