কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

কুমিল্লা মহানগর কৃষক লীগে খোরশেদকে আহবায়ক করে ২১ সদস্যের কমিটি

author
Reporter

প্রকাশিত : Oct 29, 2020 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা মহানগর কৃষক লীগের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। কোতয়ালী থানা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলমকে আহবায়ক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী সোহেল হায়দার ও কেটিসিসিএ লি. এর সহ-সভাপতি জোনায়েদ শিকদার তপুকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্যের  এই আহবায়ক কমিটি বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্র থেকে ঘোষণা করা হয়। 

বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রিয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক এড. উন্মে কুলসুম স্মৃতি স্বাক্ষরে ঘোষিত কুমিল্লা মহানগর কৃষক লীগের এই আহবায়ক কমিটি  সদস্যরা হলেল, হাসান আহমেদ, মোশারফ হোসেন চৌধুরী মিশু, আব্দুল মালেক মেম্বার, শওকত আকবর, শেখ জহির, ফারহানা পারভিন, সালাউদ্দিন আহমেদ সোহেল, হাজী আয়ুব আলী, অপু দাশ, আব্দুস ছালাম সেলিম, কাশেম মেম্বার, গিয়াস উদ্দিন, এমদাদুল হক, আবুল কাশেম, আবদুল হালিম শেখ, তাজুল ইসলাম, খোরশেদ আলম ও মামুনুর রশিদ।

নব গঠিত মহানগর কৃষক লীগের আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন  মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি ও সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতসহ নেতৃবৃন্দ। 



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab