কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

পুলিশ ও প্রতিরক্ষা কর্মকর্তা পরিচয়ে কুমিল্লা নগরীতে চাঁদাবাজী করতেন তারা

author
Reporter

প্রকাশিত : Oct 29, 2020 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক 

পুলিশ কর্মকর্তা এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে কুমিল্লা নগরীর রাজগঞ্জসহ শহরের বিভিন্ন স্থানের ব্যবসায়ীদের থেকে চাঁদা উত্তোলনের অভিযোগ পৃথক অভিযানে তিন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (২৮ অক্টোবর) রাতে কুমিল্লার নগরীর রাজগঞ্জ এলাকায় দুটি পৃথক অভিযানে চাঁদাবাজীর টাকা উত্তোলনের সময় তিনজন চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময়ে তাদের নিকট থেকে ৫টি মোবাইল ফোন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিজিটিং কার্ড এবং  উত্তোলনকৃত ১২ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়। 

গ্রেফতারকৃত তিন চাঁদাবাজ চাঁদাবাজরা হলো কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গুরা বাজার থানার পান্ডুঘর গ্রামের আবুল কালামের ছেলে মোঃ কাউছার ওরপে আনিছ (৩৪), চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দক্ষিণ ড্যামশা গ্রামের মৃত হাজী ভোমন আলীর ছেলে আহমদ হোসেন (৫৯) (বর্তমানের কুমিল্লা নগরীর ছোটরা মধ্যপাড়া, ২নং ওয়ার্ড, বাসা নং-৭৭১/১,) ও কুমিল্লার নগরীর ছোটরা ফৌজদারী গ্রামের দিপক সরকারের ছেলে তুষার সরকার (২৩)। 

কুমিল্লার র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার তালুকদার নাজমুছ সাকিব তথ্যটি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন যাবৎ গ্রেফতারকৃত মোঃ কাউছার ওরপে আনিছ নিজেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে ভিজিটিং কার্ড প্রদর্শন করে এবং আহমদ হোসেন (৫৯) নিজেকে বাংলাদেশ পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে তুষার সরকার (২৩) সহ সংঘবদ্ধভাবে কুমিল্লা শহরের রাজগঞ্জসহ বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদা উত্তোলন করে আসছিল। 

তিনি আরও জানান, আসামীদের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী থানায় মামলা হয়েছে। চাঁদাবাজীর মতো অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab