ঢাকা | | বঙ্গাব্দ

শোকদিবসে কুমিল্লায় এতিম শিশুদের মাঝে ড. কিশোরের খাবার বিতরণ

author
Reporter

প্রকাশিত : Feb 15, 2026 ইং 91 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে  কুমিল্লার মুরাদনগরে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। রবিবার মুরাদনগর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের কার্যালয়ে শোক দিবস ও আলোচনা সভা অনুষ্ঠানে এই খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব ও মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু  ও বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যের জন্য দোয়া করা হয়।

উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আতিকুর রহমান হেলাল। আরোও উপস্থিত ছিলেন দুবাই আওয়ামীলীগ নেতা মোশাররফ হোসেন খান, কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মুজিবুর মুজিবুর রহমান ভূইয়া, বাঙ্গরা বাজার থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আকরাম,  মুরাদনগর উপজেলা সেচ্ছাসেবক লীগের  সাংগঠনিক সম্পাদক আফাজউদ্দিন, সহ-সভাপতি শফিকুল ইসলাম ধর্ম সম্পাদক আজমল, জাবেদ পাঠান, আমির,  মিলনপ্রমুখ।  



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS