ঢাকা | | বঙ্গাব্দ

আলেখার চরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী নুরুল, রায়হান ও সাইমুন গ্রেফতার

author
Reporter

প্রকাশিত : Mar 22, 2026 ইং 143 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) রাতে কুমিল্লার সদর উপজেলার আলেখার চর বিশ্বরোড মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, কুমিল্লার সদর উপজেলার ধুতিয়া দিঘীর উত্তর পাড় গ্রামের ফুলমিয়ার ছেলে মো: নুরুল ইসলাম (৪২), একই এলাকার ধুতিয়া দিঘীর উত্তর পাড় গ্রামের আব্দুল হান্নানের ছেলে মো: মেহিদি  হাসান ওরপে রায়হান (৩০) এবং একই উপজেলার জামবাড়ী গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো: সাইমুল (২৬)। 

বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে কুমিল্লার র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব তথ্যটি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা শহরের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী থানায় মামলা করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।






নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS