কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি : রাজগঞ্জ ও থানা রোডের তিন ফার্মেসীকে জরিমানা

author
Reporter

প্রকাশিত : Jul 27, 2021 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রির অভিযোগে তিন ফার্মেসীসহ চার ব্যবসায় প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুুল ইসলামের নেতৃত্বে নগরীর রাজগঞ্জ ও থানা রোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

সহকারী পরিচালক মো: আছাদুুল ইসলাম জানান, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রির মতো ভোক্তা অধিকার বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে নাহা মেডিকেল হলকে ১০ হাজার টাকা, মনিকা ফার্মেসীকে ৮ হাজার, লোকনাথ ফার্মেসীকে ৩ হাজার ও স্বাদ বেকারি এন্ড কনফেকশনারিকে ২ হাজার টাকাসহ মোট চার প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় এই জরিমানা করা হয়।

তিনি আরও জানান, অভিযানে টিসিবির ট্রাকসেল কার্যক্রমও মনিটরিং করা হয়। তদারকিকালে হ্যান্ড মাইকের মাধ্যমে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, দোকানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন,  ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ এবং ক্রেতা -বিক্রেতা উভয়কে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রেখে নিত্যপণ্য কেনা কাটা করার নির্দেশনা দেয়া হয়। অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab