ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লা শহরের শীর্ষ ছিনতাইকারী সোহাগ ক্যাম্বেল অস্ত্রসহ গ্রেফতার

author
Reporter

প্রকাশিত : Mar 23, 2026 ইং 110 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় ১০ মামলার শীর্ষ ছিনতাইকারী সোহেল ওরফে সোহাগ ক্যাম্বেলকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর মঙ্গলবার তাকে জেলা হাজতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে কুমিল্লা নগরীর চর্থা থিরাপুকুরপাড় এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। ছিনতাইকারী ক্যাম্বেল থিরাপুকুরপাড় এলাকার বাসিন্দা।

কুমিল্লা কোতয়ালী থানার তদন্ত পরিদর্শক অমল কৃষ্ণ ধর জানান, মঙ্গলবার দিবাগত রাতে এএসআই হান্নান আল মামুন, এএসআই রুবেল মাহমুদসহ পুলিশের একটি টিম নগরীর চর্থা থিরাপুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ ছিনতাইকারী ক্যাম্বেলকে গ্রেফতার করা হয়। তার পুরো নাম সোহেল ওরফে সোহাগ ক্যাম্বেল। ক্যাম্বেলের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় ১০টি মামলা রয়েছে। গ্রেফতারের সময় সঙ্গে থাকা একটি ছুরি উদ্ধার করা হয়।

এছাড়াও ছিনতাইকারী ক্যাম্বেলের নামে কোতয়ালী মডেল থানায় ০৪টি জিআর গ্রেফতারি পরোয়ানা আদালতে বিচারাধীন রয়েছে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS