ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লায় কাভার্ডভ্যান চালককে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ছিনতাই, আটক ১

author
Reporter

প্রকাশিত : Mar 6, 2026 ইং 118 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জে কাভার্ডভ্যান চালকের টাকা ও মোবাইল ছিনতাই করে পালানোর সময় ছিনতাইকারী সিএনজি চালিত অটোরিকশা চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ। মঙ্গলবার (২০ জুলাই) মহাসড়কের নিমসার এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। 

আটক ছিনতাইকারী জেলার চান্দিনা উপজেলার থাইকোর্ট গ্রামের আবদুল খলিলের ছেলে মো. জসিম (৩০)।  

ছিনতাইকারী আটকের বিষয় নিশ্চিত করে কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি জিয়াউল হক জানান, কাভার্ডভ্যান নিয়ে চালক মহাসড়কের একটি হোটেলের পাশে দাঁড়িয়ে ছিলো। তিন ছিনতাইকারী কাভার্ডভ্যানের কাছে এসে ছুরি দিয়ে চালকের হাত ও পায়ে আঘাত করে। ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে চালকের সঙ্গে থাকা নগদ ৪ হাজার ৫০০ টাকা,  ইনটেল মোবাইল, খেলনা  পুতুল, শ্যাম্পু, খেলনা গাড়ি।

পরে কাভার্ডভ্যানের চালক ছিনতাইকারীদের পিছু নেয় এবং চিৎকার করে। চিৎকার শুনে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের মোবাইল-০১ পার্ট চান্দিনার পালকি সিনেমা হলের কাছে বেরিকেড দিয়ে একজন ছিনতাইকারী আটকসহ সিএনজি চালিত অটোরিকশা আটক করে। উদ্ধার করা হয় ছিনতাইকারী জসিমের সঙ্গে থাকা ছুরি ও ছিনতাইকৃত মালামাল। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS