ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লায় রোভার স্কাউটদের খাদ্য উপহার দিলেন এমপি বাহার

author
Reporter

প্রকাশিত : Apr 3, 2026 ইং 206 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার-৬ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা  আ ক ম বাহাউদ্দিন বাহার এর নিজস্ব অর্থায়নে -কুমিল্লা জেলা রোভারের ৭৬জন রোভার ওগার্লস-ইন রোভার স্কাউটের মাঝে খাদ্য সামগ্রী  উপহার দিয়েছেন।

গতকাল কুমিল্লা অজিতগুহ মহাবিদ্যালয় এ খাদ্য সামগ্রী উপহার  বিতরন করা হয়।

কুমিল্লা অজিতগুহ মহাবিদ্যালয় এর অধ্যক্ষ শরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব ছিলেন সোনার বাংলা কলেজ এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবু ছালেক মোঃ সেলিম রেজা সৌরভ। কুমিল্লা জেলা রোভার এর যুগ্ন সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন লিটন এর উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা রোভার এর সহকারী কমিশনার উপাধ্যক্ষ মোস্তাক আহমেদ, বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এর সিনিয়র রোভার মেট রোভার রাসেল সরকার।

অনুষ্ঠানে বক্তারা বলেন -কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য কুমিল্লার অভিভাবক জননেতা রীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার মহোদয় গত বছরের ন্যায় এ বছর ও আমাদের রোভার স্কাউটদের জন্য খাদ্য উপহার সামগ্রী দেওয়ায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। রোভার স্কাউট সদস্যদের স্বাস্থ্য বিধি মেনে চলার পাশাপাশি অন্যদের স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য উৎসাহিত করার পরামর্শ দেন।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা রোভার এর কোষাধ্যক্ষ সুলতান মুহাম্মদ ইলিয়াস শাহ, রূপসী বাংলা কলেজ এর অধ্যক্ষ ইয়াছিনুর রহমান,রোভার স্কাউট লিডার কামরুজ্জামান, কুমিল্লা  জেলা রোভার স্কাউট লিডার মাঈনুদ্দীন খন্দকার, কুমিল্লা অজিতগুহ মহাবিদ্যালয় এর রোভার স্কাউট লিডার মাহাবুব আলম ও মীর সোহেল, পিআরএস দিদারুল হক রিমন, কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দলের কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন, সিনিয়র রোভার মেট শাহরিয়ার রহমান ইমন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট দলের সিনিয়র রোভার মেট রোভার খোরশেদ আলম প্রমূখ।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS