কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

নাঙ্গলকোটে নিখোঁজের দু’দিন পর এসএসসি পরীক্ষার্থীর লাশ মিললো ডোবায়

author
Reporter

প্রকাশিত : Jul 15, 2021 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার নাঙ্গলকোটে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে জহিরুল ইসলাম (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ । জহিরুল উপজেলার ঢালুয়া ইউনিয়নের চিওড়া গ্রামের হাফেজ আয়ুব আলীর ছেলে। সে স্থানীয় ঢালুয়া উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল । 

বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে ওই গ্রাম থেকেই তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। 

বাবা আয়ুব আলী জানান, গত মঙ্গলবার রাত ৯ টায় রাতের খাবার শেষ করে বাড়ি থেকে বের হয় জহিরুল। এরপর থেকে তার কোন খোঁজ নেই। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে শাহজাহানের ডোবায় হাতে বিদ্যুতের তার পেছানো লাশের খবর পাই। আমার পরিবার ও ছেলের সঙ্গে কারও কোন শত্রুতা নেই। কীভাবে ছেলেটা মারা গেল তা বুঝতে পারছি না ।

নাঙ্গলকোট থানার উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্টে ওই কিশোরের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab