কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

কুমিল্লার ‘অস্ত্রধারী সন্ত্রাসী’ টিপু রিভলবার ও গুলিসহ আটক

author
Reporter

প্রকাশিত : Jun 19, 2021 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় রিভলবার ও গুলিসহ আব্দুল্লাহ আল টিপু (৩২) নামে এক ‘অস্ত্রধারী সন্ত্রাসী’কে আটক করা হয়েছে। শনিবার (১৯ জুন) দুপুরে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকায় র‌্যাবের অভিযানে এই সন্ত্রাসী আটক হয়। এসময় তার সঙ্গে থাকা একবটি বিদেশী রিভলবার ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

সন্ত্রাসী আব্দুল্লাহ আল টিপু কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা (পশ্চিমপাড়া) এলাকার মৃত আব্দুল করিম ভ‚ইয়ার ছেলে। 

কুমিল্লার র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর তালুকদান নাজমুছ সাকিব জানান, টিপু দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। উল্লেখ্য যে, তার নামে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় অস্ত্র ও ডাকাতি প্রস্তুতির মোট ০৯ (নয়) টি মামলা রয়েছে।

এছাড়াও আটকের পর তার বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আরও একটি মামলা প্রকৃয়াধীন রয়েছে। চিহ্নিত ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab