ঢাকা | | বঙ্গাব্দ

সাংসদ সীমার আর্থিক সহায়তা পেল ক্যান্সারের রোগি, হতদরিদ্র ও অসহায় মানুষ

author
Reporter

প্রকাশিত : Apr 1, 2026 ইং 103 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

ক্যান্সারসহ নানা জটিল রোগে আক্রান্ত, হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন কুমিল্লার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা। 

শুক্রবার (৪ জুন) কুমিল্লায় এমপি সীমার নিজ কার্যালয়ে ক্যান্সারসহ নানা জটিল রোগে আক্রান্ত, হতদরিদ্র ও অসহায় ৫০জন মানুষের মাঝে আড়াই লাখ টাকা সহায়তা প্রদান করেন।    

এমপি আঞ্জুম সুলতানা সীমার ব্যক্তিগত সহকারী জয়ন্ত ভট্টাচার্জি জানান, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা সরকার প্রদত্ত ঐচ্ছিক তহবিল থেকে দুই লাখ ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করেছেন ৫০ জন অসুস্থ, হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে। 



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS