কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

তিতাসে নিয়ন্ত্রণ হারানো পিকআপের ধাক্কায় প্রাণ গেল দুই মাছ ব্যবসায়ীর

author
Reporter

প্রকাশিত : Jun 3, 2021 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারানো পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। দুর্ঘটনায় এসময় আহত হয়েছে আরও তিনজন। বৃহস্পতিবার (৩ জুন) কুমিল্লার হোমনা-গৌরিপুর সড়কের সিকদার মোড় মৌটুপি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত দুই মাছ ব্যাবসায়ী হলেন, কুমিল্লার তিতাস উপজেলার কাকিয়া খালি গ্রামের মৃত ফেরি মোহন দাসের ছেলে শ্রী নারায়ণ দাস (৪২) ও একই এলাকার মৃত বুধাই চন্দ্র দাসের ছেলে শ্রী লক্ষণ দাস (৪৫)। 

আহত গোপাল চন্দ্র দাস, নির্মল চন্দ্র দাস ও বলরাম চন্দ্র দাসকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।  

বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার এসআই আব্দুল করিম জানান, হোমনাগামী মাছ বাহী দ্রুত গতির পিকআপ ভ্যানে চাকা ব্রাস্ট হয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পিকআপ ভ্যান ও দুর্ঘটনা কবলিত সিএনজি চলিত অটোরিকশা জব্দ করা হয়েছে। আহত ও নিহতরা সবাই সিএনজি চলিত অটোরিকশার যাত্রী ছিলোন। ঘটনার পর পিকআপের চালক পালিয়ে গেছে। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab