কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

ইউপি চেয়ারম্যানকে মারধর : কুমিল্লা মহানগর ছাত্রলীগ নেতা কারাগারে

author
Reporter

প্রকাশিত : May 31, 2021 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় ইউপি চেয়ারম্যানকে মারধরের ঘটনার মামলায় মহানগর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল খানকে গ্রেফতার করা হয়েছে। ফয়সাল রবিবার (৩১ মে) আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতের প্রেরণের নির্দেশ দেয়। কুমিল্লা আদর্শ সদর আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক গোলাম মাহাবুব এই আদেশ দেন। ছাত্রলীগ নেতা ফয়সালকে জেল হাজতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোর্ট পুলিশ ইন্সপেক্টর সালাউদ্দিন আল মাহমুদ।

মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার (২১ মে) রাতে কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকার হিউম্যান হাসপাতালের সামনে কুমিল্লার বরুড়ার ৩নং খোশবাস ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হাসান সর্দারের উপর দলবল নিয়ে হামলা করে কুমিল্লা মহানগর ছাত্রলীগ নেতা ফয়সাল খান। হামলায় চেয়ারম্যান নাজমুলকে এলোপাথারি মারধর আহত করা হয়। মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। হামলা থেকে বাঁচাতে গিয়ে আসলে আলী আকবর নামে আরও একজন আহত হয়। ছিনিয়ে নেয়া হয় সঙ্গে থাকা মোটরসাইকেল, মোবাইল ও টাকা পয়সাও। পরে হামলা ও মারধরের ঘটনায় চেয়ারম্যান নাজমুল হাসান সর্দারের বাদি হয়ে কুমিল্লা কোতয়ালী থানায় এই মামলা দায়ের করে।

জানা যায়, ছাত্রলীগ নেতা ফয়সাল খান বরুড়া ৩নং খোশবাস ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান সর্দারের প্রতিদ্বন্দী প্রার্থী ফাহাদের ছোট ভাই। বরুড়া পয়েলগুচ্ছ গ্রামের সূর্যআলীর ছেলে।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab