কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

উড়ন্ত বিমানে পর্ণ ভিডিও দেখায় পাইলটের সাজা

author
Reporter

প্রকাশিত : May 29, 2021 ইং
ad728

ভয়েস ডেস্ক

মধ্য আকাশে বিমানের ককপিটে অশ্লীল আচরণের কারণে এক মার্কিন পাইলটকে অর্থদণ্ড ও সাময়িক বহিষ্কারের সাজা দিয়েছে মেরিল্যান্ডের আদালত। 

গত বছর ফ্লাইট চলাকালীন নিজের অশালীন আচরণের কথা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের বিমান সংস্থার পাইলট মাইকেল হাক।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, ৬০ বছর বয়সী বিমানচালক হাক ককপিটে মহিলা অফিসারের সামনেই নিজের কাপড় খুলে ফেলেন এবং অশালীন অঙ্গভঙ্গি করেন। এছাড়াও ঐসময় বিমানে নিজের ল্যাপটপে তিনি পর্নোগ্রাফিও দেখেছেন বলে প্রমাণ পাওয়া গেছে।

এর আগে কয়েকবার বিমানের ওঠার আগে হাক ফার্স্ট অফিসারের কাছে রিপোর্ট করেননি বলেও তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আর তাই উচিৎ শাস্তি না হলে এমন অপেশাদার আচরণ অন্য পাইলটদেরও উৎসাহিত করবে বলে ক্ষোভ প্রকাশ করেন সরকারপক্ষের আইনজীবী।

অপরাধে প্রমাণিত হওয়ায় পাইলট হাককে এক বছরের জন্য চাকরি থেকে অব্যহতি ও ৩ হাজার ৫০০ ডলার জরিমানার নির্দেশ দিয়েছেন মেরিল্যান্ডের বিচারক।

বিবিসি জানায়, ২০২০ সালের ১০ আগস্ট ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিল সাউথ-ওয়েস্ট এয়ারলাইন্সের এই ফ্লাইট। 

বিমানটি নির্দিষ্ট উচ্চতায় পৌঁছার পর, পাইলটের আসন থেকে উঠে হাক নিজের জামাকাপড় খুলে ফেলেন। এরপর ল্যাপটপে পর্ণ ভিডিও দেখিয়ে সঙ্গে থাকা নারী অফিসারকে অশ্লীল ইঙ্গিত করেন।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab