ঢাকা | | বঙ্গাব্দ

ইয়াবা,গাঁজা ও ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

author
Reporter

প্রকাশিত : Feb 16, 2026 ইং 141 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল ও বিয়ারসহ র‌্যাবের পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। শনিবার (২৯ মে) রাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমতলী বিশ্বরোড এবং জেলার সদর দক্ষিণ উপজেলার জগপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্যান্ডের মাদকসহ এ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পৃথক অভিযানে সাড়ে সাত হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৭৫ কেজি গাঁজা, ৩৯১ বোতল ফেন্সিডিল ও ৬৫ বোতল বিয়ার উদ্ধার করা হয়। 

শনিবার দুপুরে কুমিল্লার র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, পৃথক অভিযানের মধ্যে জেলার আদর্শ সদর উপজেলার আমতলী বিশ্বরোড এলাকা দিয়ে পিকআপে করে ইয়াবা পরিবহনকালে সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী শরিয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার উদালপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মোহাম্মদ আলী (৩৩)। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।

অন্য আরেকটি অভিযানে জেলার সদর দক্ষিণ উপজেলার জগপুর এলাকায় বিভিন্ন ব্যান্ডের মাদকসহ মো. ওয়াসিম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে ৭৫ কেজি গাঁজা, ৩৯১ বোতল ফেন্সিডিল, ৬০ বোতল বিয়ার ও ০৫ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। আটক মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার জগপুর গ্রামের আলী নেওয়াজের ছেলে মোঃ ওয়াসিম (৩২)।

আটক বিষয়ে মেজর তালুকদার নাজমুছ সাকিব বলেন, আটক দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল ও বিয়ারসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে কুমিল্লা জেলার স্ব স্ব মামলা প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS