কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

বল ভেবে গ্রেনেড দিয়ে খেলছেন শিশুরা

author
Reporter

প্রকাশিত : May 27, 2021 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

লাকসামে পরিত্যাক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছ। বুধবার সন্ধ্যায় পৌরসভার ডুরিয়া বিষ্ণুপুর এলাকা থেকে গ্রেনেডটি উদ্ধার করে লাকসাম থানা পুলিশ।

লাকসাম থানার উপ পরিদর্শক (এস আই) আবু নাছের ও এলাকার স্থানীয় লোকজন জানান, বিকেলে ডুরিয়া দীঘি খনন শেষে শ্রমিকরা চলে গেলে পার্শ্ববর্তী বাড়ির শিশুরা সেখানে খেলতে যায়। এ সময় তারা বল ভেবে গ্রেনেডটি কুড়িয়ে নিয়ে খেলা করছিল। তবে ওজন বেশি হওয়ায় বয়স্কদের দেখালে তারা ধুয়ে পরিষ্কার করে এটিকে বোমা ভেবে ৯৯৯ নম্বরে ফোন করেন। সন্ধ্যা সোয়া সাতটায় লাকসাম থানা পুলিশ কাশেম পিলারের বাড়ির পাশে মনিরের দোকানের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ধারণা করা হচ্ছে,  অবিস্ফোরিত অবস্থায় উদ্ধারকৃত গ্রেনেডটি মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানি বাহিনীর হতে পারে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেজবাহ উদ্দিন ভূইয়া জানান, গ্রেনেডটি উদ্ধারের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বোম ডিসপোজাল টিম গ্রেনেডটি ধ্বংস করবে।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab