ঢাকা | | বঙ্গাব্দ

মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

author
Reporter

প্রকাশিত : Feb 20, 2026 ইং 115 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

মোঃ হুমায়ুন কবির মানিক 

কুমিল্লার মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী মনোহরগঞ্জ বাজার এবং নাথেরপেটুয়া বাজারে অটোরিকশা চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শত নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির মানিক, যুগ্ম আহবায়ক আব্দুল বাকি মিলন, বেলাল হোসেন, মুরশিদুর রহমান সোহেল, সাবেক সাধারণ সম্পাদক অহিদুর রহমান, সাবেক সদস্য সচিব মাষ্টার নুরুন্নবী চৌধুরী সেলিম, সাংবাদিক বেলায়েত হোসেন ইকবাল, আলমগীর হোসেন, সাইফুল ইসলাম শিমুল, আবুল কালাম প্রমুখ।

মনোহরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির মানিক বলেন, ‘চলমান করোনাকালে সমাজের নিম্ন আয়ের মানুষেরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর দিন কাটাচ্ছে। এসব নিম্ন আয়ের মানুষেরা কারো কাছে মুখ খুলে চাইতে পারে না। সম্মিলিত অর্থায়নে আমরা আমাদের সামর্থ্য মোতাবেক কিছু মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা করেছি। স্ব স্ব এলাকায় নিম্ন আয়ের মানুষদের পাশে দাঁড়াতে আমি বিত্তবানদের প্রতি উদার্থ আহবান জানাচ্ছি।’

উল্লেখ্য, মনোহরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির মানিকের নেতৃত্বে বিভিন্ন উৎসব-আয়োজন এবং দুর্যোগকালে সমাজের নিম্নবিত্ত মানুষের পাশে দাঁড়িয়ে অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে মনোহরগঞ্জে প্রেসক্লাব।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS