নিজস্ব প্রতিবেদক
বজ্রপাতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অনার্স পড়ুয়া এক ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের বছইড় গ্রামে বজ্রপাতে এই ছাত্রের মৃত্যু হয়। মারা যাওয়া কলেজ ছাত্র বছইড় গ্রামের আবুল খায়েরের একমাত্র ছেলে মো. শরিফুল ইসলাম লিঠন (২৭)। সেই কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
নিহতের বাবা আবুল খায়ের জানান, শনিবার সকাল ৮ থেকে শরিফুল ইসলাম বাসার বাহিরে ছিলো। সকাল আনুমানিক ৯ টার দিকে বৃষ্টি আসলে সে মাঠ থেকে গরু আনতে যায়। এরপর সকাল ১১ টার দিকে তার মা আবার মাঠে গরু নিয়ে গেলে তাকে মাঠে পড়ে থাকতে দেখে। এসময় তার মায়ের চিৎকারে লোকজন ছুটে আসে। উদ্ধার করে বাড়িতে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম সত্যতা নিশ্চিত করে জানান, সকালে সে গরু আনতে মাঠে যায়। আর কিছুণ পর তার মা মাঠে গরু নিয়ে গেলে তাকে মৃত অবস্থা পড়ে থাকতে দেখে।
এদিকে মৃত শরিফুল ইসলামের দাফন সম্পন্ন করার জন্য কুমিল্লা জেলা প্রশাসকের প থেকে নগদ ২০ হাজার টাকা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা।