কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

মুরাদনগরে ১৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

author
Reporter

প্রকাশিত : Oct 27, 2020 ইং
ad728

মুরাদনগর সংবাদদাতা

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে জেলা পরিষদের জায়গায় ১৩০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে ওই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানের শুরুতে জেলা পরিষদের নিযুক্ত শ্রমিকরা হ্যামার ও বুলড্রেজার দিয়ে লাল দাগ চিহ্নিত এলাকা ঠিক রেখে অবৈধ স্থাপনা ও ১৩০টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙ্গতে শুরু করে। এ সময় দখলদাররা তাদের স্থাপনা স্ব-উদ্যোগে সরিয়ে নিতেও দেখা যায়। অনেকের মালামাল সরিয়ে না নেয়ার কারনে ক্ষতিগ্রস্তও হতে দেখা যায়। বিকেল ৩টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত উচ্ছেদ অভিযান অব্যাহত আছে। 

উচ্ছেদ অভিযান পরিচালনা কাজে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হেলাল উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ প্রমুখ।  

জেলা পরিষদ সদস্য ভিপি জাকির হোসেন বলেন, প্রায় ১৩০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩০ থেকে ৪০ কোটি টাকা। নিরবচ্ছিন্ন ভাবে পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনাই উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, জেলা পরিষদের নির্দেশে কোম্পানীগঞ্জ বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।




নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab