ঢাকা | | বঙ্গাব্দ

নাঙ্গলকোটে শ্যালো মেশিনে ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু

author
Reporter

প্রকাশিত : Mar 13, 2026 ইং 87 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার নাঙ্গলকোটে পানি সেচের (শ্যালো) মেশিনের ফ্রাই হুইলের রাবারের ডিক্সের সাথে ওড়না পেঁচিয়ে আসমাউল হোসনা ফারিহা (১৯) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। সোমবার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের ছুপুয়া-অলিপুর সড়কে মদিনা ব্রিকস ম্যানুফেকচারিং নামে একটি প্রতিষ্ঠানের পানির সেচ মেশিনের সাথে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ব্রিক ফিল্ডের ম্যানেজার মোঃ রিয়াজ পলাতক রয়েছে। ফারিয়া উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের মালিপাড়া গ্রামের মোশারফ হোসেনের মেয়ে। স্বামী পরিত্যক্তা মা সেলিনা আক্তারের সাথে ছুপুয়া গ্রামে থাকতেন। সে উপজেলার হেসাখাল সুহৃদ এ কে কলেজ অব সাইন্স এ- টেকনোলজিতে একাদশ শ্রেণীর শিার্থী ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ছুপুয়া ও অলিপুর সড়ক পার হতে গিয়ে সড়ক সংলগ্ন পাশ্ববর্তী মদিনা ব্রিকস ম্যানুফেকচারিং এর একটি ইঞ্চিন চালিত শ্যালো মেশিন দিয়ে ব্রিক ফিল্ডের পানি সেচ করছিল। নিয়মিত পানি সেচ করার কারণে সড়কের মাটি সরে যাওয়ায় সড়ক পার হতে না ফেরে ফারিয়া চলন্ত মেশিনের পাশ দিয়ে যাওয়ার সময় স্যালো মেশিনের ফ্রাই হুইলের রাবার ডিক্সের সাথে তার ওড়ানা পেঁচিয়ে শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নাঙ্গলকোট থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, নিহত ফারিয়ার পক্ষ থেকে লিখিত অভিযোগ ফেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ফারিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তেরর জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে তদন্ত সাক্ষেপে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS