কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

বিদেশি নাগরিকের কু-পরামর্শে জাল ডলার বানাচ্ছিলেন তারা

author
Reporter

প্রকাশিত : Apr 24, 2021 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় জাল ডলার তৈরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসময় জাল ডলার তৈরির অভিযোগে এক বিদেশি নাগরিকসহ পতারক চক্রের ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব। শুক্রবার কুমিল্লার জেলার চৌদ্দগ্রাম উপজেলার গাসিগ্রামে অভিযান চালিয়ে ডলার তৈরীর সরঞ্জামসহ এই প্রতারকদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, মৃত নুরুল ইসলামের ছেলে ওদুদ সরকার(৪০), আব্দুর রহিমের ছেলে মোঃ বেলায়েত হোসেন (২৮), আব্দুল লতিফ মিয়ার ছেলে বাউল আলামিন দেওয়ান (২৮) ও ভাই মোঃ আলী আশরাফ মিয়া (৩৫) সবার বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার গাসিগ্রামে। এছাড়া বিদেশী নাগরিক জোসেফ চুকু (৪১), পাসপোর্ট নং- অঅ০২১১ই। বর্তমান ঠিকানা- জি/ব্লক, হাউস নং-৩৬,বসুন্ধারা, ঢাকা।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার তালুকদার নাজমুছ সাকিব জানান, বিদেশি এই প্রতারক গিনি দেশের নাগরিক বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ জাল ডলার তৈরী করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল। প্রতারকদের বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় মামলা প্রক্রিয়াধীন।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab