কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

স্কুল শিক্ষককে স্ত্রী-মেয়ের সামনে লাঞ্ছিত, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ

author
Reporter

প্রকাশিত : Apr 21, 2021 ইং
ad728

হোমনা সংবাদদাতা

কুমিল্লার হোমনায় পূর্বশত্রুতার জেরে মেয়ে ও স্ত্রীর সামনে একজন স্কুল শিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। লাঞ্ছিতের ঘটনায় মো. শাহ আলম নকুল নামে একব্যক্তিসহ কয়েকজনের বিরুদ্ধে হোমনা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার (২০) সন্ধ্যায় হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার দুলালপুর চন্দ্রমণি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সিনিয়র শিক এসএএম রাজটিকা ইফতার শেষে তার শ্বশুরবাড়ি ঘনিয়ারচর যাওয়ার সময় রাস্তার মাঝে একই গ্রামের মো. শাহ আলম নকুলের নেতৃত্বে সন্ত্রাসীরা তার ওপর হামলা করে। এতে বাধা দিতে গেলে তার স্ত্রী ও দুই মেয়েও লাঞ্ছিত হন। পরে রাত সাড়ে ৯টার দিকে হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করা হয়।

এদিকে একজন মানুষ গড়ার কারিগর সবার প্রিয় শিক ‘রাজটিকা স্যার’কে তার মেয়েদের সামনে এভাবে লাঞ্ছিতের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী, ছাত্র ও শিক সমাজ। এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শান্তি দাবি করেন তারা।

এ বিষয়ে শিক এসএএম রাজটিকা জানান, মো. শাহ আলমের নেতৃত্বে আমার ওপর পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা করা হয়েছে। আমার স্ত্রী ও মেয়েদের লাঞ্ছিত করা হয়েছে। বিচার চেয়ে থানায় অভিযোগ দায়ের করেছি।

এদিকে মো. শাহ আলম নকুল বলেন, তার মেয়ে অপহরণ মামলায় আমার ছেলের নামে মিথ্যা মামলা দিয়েছিলেন। এর পর থেকে রাজটিকার পরিবারের সঙ্গে আমার পরিবারের বিরোধ চলে আসছে। মঙ্গলবার আমি মাগরিবের নামাজ শেষে রাস্তায় বাহির হলে তার স্ত্রী, মেয়েসহ আমাকে মারধর করে আমার জামাকাপড় ছিঁড়ে ফেলে। আমিও থানায় অভিযোগ দিয়েছি।

হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ জানান, পারিবারিক শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। উভয়পই থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত ছাড়া এ বিষয়ে ব্যবস্থা নেয়া যাচ্ছে না। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab