কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক, কাভার্ডভ্যান জব্দ

author
Reporter

প্রকাশিত : Apr 21, 2021 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকার মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্টে চট্টগ্রাম হতে ঢাকাগামী সন্ধিগ্ধ একটি কাভার্ডভ্যান তল্লাশী করে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত কার্ভাড ভ্যানটি জব্দ করা হয়। আটক করা হয় ৩ মাদক ব্যবসায়ীকে। গ্রেফতারকৃতরা হলো, বাগেরহাট জেলার বঈতপুর গ্রামের মোঃ রুহুল আমিন (৫০),মাগুরা জেলার মোহাম্মদপুর থানার ইসলামপুর গ্রামের মোঃ কামরুল (৪২) ও  বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার হরতকিতলা গ্রামের মোঃ শাওন (১৯)। 

কুমিল্লার র‌্যাব-১১,সিপিসি-২ এর কোম্পানী কামান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান,  আটককৃত আসামীরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে কুমিল্লা, নারায়ণগঞ্জ ও ঢাকা এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। 

এছাড়া দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে সীমান্ত এলাকা দিয়ে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করায় বিভিন্ন পন্যবাহী পরিবহনের আড়ালে বিশেষ কৌশলে নিয়ে এসে কুমিল্লা, নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। তাদের বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় মামলা প্রকৃয়াধীন। 


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab