কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

কুমিল্লা কারাগারে মাদক সরবরাহ করতেন কারারক্ষী রোমান

author
Reporter

প্রকাশিত : Mar 31, 2021 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে মাদকসহ কারারক্ষীকে ডিউটিতে প্রবেশ করার মুহুর্তে আটক করেছে কারাকর্তৃপক্ষ। পরে তাকে পুলিশে সোর্পদ করা হয়। আটককৃত কারারক্ষী রোমান ভূঁইয়া (২৪) চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বেলতলী বাজারের হাপানিয়া গ্রামের শাহাজাহান ভূঁইয়া’র ছেলে। 

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহাজাহান আহমেদ জানান, বুধবার ভোরে সিফট পরিবর্তনের সময় ডিউটিতে আসে কারারক্ষী রোমান ভূঁইয়া। তার কারারক্ষী নং ২২৩৩৫২। কারাগারের ভিতরে প্রবেশ করার মুহুর্তে চেক করার সময় তার কাছে প্যান্টের ভিতর বিশেষ ব্যবস্থায় পায়ের সাথে লাগানো দুটি মোবাইল ফোন পাওয়া যায়। কারাবিধি অনুযায়ী এটি বিশেষ অপরাধ। পরে সাথে সাথে তাকে আটক করা হয়। আটক করার পর তার রুমে তল্লাশী করলে তার ব্যবহৃত ট্রাঙ্কের ভিতর থেকে ৪ প্যাকেট গাজা ও আরো ৫টি মোবাইল ফোন ও নগদ ২০ হাজার ৫শ টাকা পাওয়া যায়। 

পরে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে টাকার বিনিময়ে বন্দিদের কাছে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা করে আসছে। বিকেলে আককৃতকে কুমিল্লা কোতয়ালী থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab