ঢাকা | | বঙ্গাব্দ

সাম্প্রদায়িক অপশক্তির নাশকতার প্রতিবাদে কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ

author
Reporter

প্রকাশিত : Feb 10, 2026 ইং 107 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

প্রেস বিজ্ঞপ্তি

ঢাকা বায়তুল মোকারম মসজিদে সাম্প্রদায়িক অপশক্তির হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ।  জেলার মুরাদনগর ও বাংগরা বাজার এলাকায় রোববার দুপুরে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি  মোসলেম উদ্দিন ও উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব আহসানুল আলম কিশোরের নেতৃত্ব অনুষ্ঠিত হয় ।

এসময় এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ   সভাপতি আতিকুর রহমান হেলাল, সাধারণ  সম্পাদক আতিকুর রহমান কাজল, বাংগরা বাজার থানা সভাপতি আকরাম উদ্দিন ও সাধারণ সম্পাদক জামান চৌধুরী, শ্রমিক লীগের সভাপতি মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা শেখ জাকির।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS