কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

দেশ বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড ও হরতালের প্রতিবাদে কুমিল্লায় এমপি সীমার নেতৃত্বে মিছিল

author
Reporter

প্রকাশিত : Mar 28, 2021 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

দেশ বিরোধী সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এবং অবৈধ হরতালের প্রতিবাদে কুমিল্লায় অবস্থান কর্মসূচী ও প্রতিবাদ মিছিল হয়েছে।

রবিবার (২৭ মার্চ) সকালে হেফাজতে ইসলামের ডাকা হরতাল প্রতিহত করতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা নেতৃত্বে কুমিল্লা নগরীর প্রধান প্রধান সড়কগুলোতে অবস্থান কর্মসূচী ও প্রতিবাদ মিছিল করে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

মিছিলটি কুমিল্লা নগরীর কান্দিরপাড়, রানীবাজার হয়ে মডার্ন কমিউনিটি সেন্টারের সামনে এসে শেষ হয়।
মিছিলে এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম সিকদার, কুমিল্লা জেলা আওয়ামী লীগের নেতা মানিক খন্দকার, মহানগর আওয়ামীলীগ নেতা হাজী মনিরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী তথ্য প্রযুক্তি লীগ ফোরাম সভাপতি কুমিল্লা মহানগর সারিয়া মাহমুদ শাকি, কুমিল্লা মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাইফুন্নাহার মিতা শিকদারকে, সাধারণ সম্পাদক আইরিন আহম্মেদ, বাংলাদেশ আওয়ামী তথ্য প্রযুক্তি লীগ ফোরাম সাধারণ সম্পাদক কুমিল্লা মহানগর মাসুদুল ইসলাম বাবুসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab