ঢাকা | | বঙ্গাব্দ

ডাকাতি ও দস্যুতাসহ ২৩ মামলার আসামিকে কুপিয়ে খুন করলো প্রতিপক্ষ

author
Reporter

প্রকাশিত : Feb 2, 2026 ইং 85 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার সদর দক্ষিণে মাদক, ডাকাতি ও দস্যুতাসহ ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহত নাদিম (৩৫) সদর দক্ষিণ উপজেলার সোয়াগাজী পশ্চিম জোড়কানন ইউনিয়নের বাটপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে। শুক্রবার উপজেলার বাটপাড়া গ্রামে এই হত্যাকা-ের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত নাদিমের পরিবারের সঙ্গে রাজনৈতিক, সম্পত্তি সংক্রান্ত, মাদক ও আধিপত্য বিস্তারসহ একাধিক দ্বন্দ্ব ছিলো পাশ^বর্তী কয়েকজন প্রতিবেশির। এ সকল বিরোধের জেরে শুক্রবার ১৫/১৬ জন ব্যক্তি হঠাৎ বসতঘরে ঢুকে নাদিমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। নিহত নাদিমের নামে সদর দক্ষিণ থানায় মাদক, ডাকাতি ও দস্যুতাসহ ২৩টি মামলা রয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় মাদক কারবার নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ চলছিল নাদিমের। কয়েক দিন আগে এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় র‌্যাবের একটি দল। বিরোধীপক্ষের ধারণা, নাদিমের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছিল র‌্যাব। এ নিয়ে বিরোধীদের সঙ্গে নাদিমের নতুন দ্বন্দ্ব তৈরি হয়। এরই জেরে শুক্রবার সকাল সাড়ে ৯টায় নাদিমের বাসায় ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ সময় আহত হন নাদিমের পরিবারের সদস্যরাও। তাদের কুমিল্লা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় নাদিমের।

সদর দক্ষিণ ওসি  দেবাশীষ চৌধুরী জানান, রাজনৈতিক, সম্পত্তি, মাদক ও আধিপত্য বিস্তারসহ একাধিক দ্বন্দ্বকে কেন্দ্র করে খুনের ঘটনা ঘটেছে। আমি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি।

খুনের ঘটনায় ওই এলাকার ফারুক, এরশাদ, রুবেল, রিপন, খোকা, আলামিন, বেলালসহ সাত-আটজন জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। মরদেহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে রয়েছে। একজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন। 



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS