কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

লাকসামে উদ্ধার গন্ধগোকুল রাজেশপুর ইকোপার্কে অবমুক্ত

author
Reporter

প্রকাশিত : Mar 24, 2021 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় বিপন্ন প্রায় একটি গন্ধগোকুল আটক করা হয়েছে। জেলার লাকসাম থেকে আটকের পর বুধবার কুমিল্লার রাজেশপুর ইকোপার্কে গন্ধগোকুলটিকে অবমুক্ত করে বন বিভাগ।

কুমিল্লা বিভাগীয় বন বিভাগ জানায়, লাকসামের কালিয়াচোঁ গ্রামের জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি কবুতর পালন করেন। গত কয়েকদিন ধরে কয়েকটি কবুতর খুঁজে পাননি। পরে তিনি টের পান বিড়ালের মতো একটি প্রাণী তার কবুতর খেয়ে ফেলছে। তিনি পাহারার ব্যবস্থা করেন। মঙ্গলবার বাড়ির পাশে একটি নারকেল গাছ থেকে কৌশলে গন্ধগোকুলটিকে আটক করেন। বুধবার কুমিল্লা বনবিভাগের লোকজন গন্ধগোকুলটিকে উদ্ধার করে রাজেশপুর ইকোপার্কে এটিকে অবমুক্ত করেন।

কুমিল্লা সামাজিক বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম বলেন, গন্ধগোকুল নিশাচর প্রাণী। বনজঙ্গলে থাকে। তারা ইঁদুর, পোকাসহ বিভিন্ন প্রাণী খেয়ে বাঁচে। সে আত্মরার্থে নিজের শরীর থেকে একটি সুঘ্রাণ ছেড়ে দেয়। এজন্য এ প্রাণীর নাম গন্ধগোকুল। বর্তমানে বনজঙ্গল কমে যাওয়ায় খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসে। আটক গন্ধগোকুলটি বিপন্ন প্রজাতির। আমরা সেটিকে রাজেশপুর ইকোপার্কে অবমুক্ত করেছি।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab