কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

সিলিন্ডার বিস্ফোরণে বাসে আগুন : দুই যাত্রী নিহত, আহত আরও ১৭

author
Reporter

প্রকাশিত : Mar 11, 2021 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় যাত্রীবাহী বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে পুড়ে এক শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৩/৪ জনের অবস্থা আশংকাজনক। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাস স্ট্যান্ডে বৃহস্পতিবার সন্ধ্যায় এ দূর্ঘটনা ঘটে। গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলাম।

জানা গেছে,  বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে মতলব অভিমুখি মতলব এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে বাসটিতে দাউ দাউ করে আগুন ধরে যায়। পুলিশ ও স্থানীয় লোকজন এক শিশুসহ ৩০/৩২ বছর বয়স্ক দুইজনের দগ্ধ লাশ বাসটি থেকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলাম জানান, গুরুতর আহতদের মধ্যে ৯ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে, ৫ জনকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যান্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ২ জন একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেয়। রাত ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। 


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab