কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

দেবিদ্বার উপ-নির্বাচনে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ

author
Reporter

প্রকাশিত : Mar 1, 2021 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী এ এফ এম তারেক মুন্সী থেকে ৩৬ হাজার ৪২২ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।  

জেলা নির্বাচন অফিস সূত্র জনায়, কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৯৫ হাজার ৫৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী এ এফ এম তারেক মুন্সী পেয়েছেন ৫৯হাজার ১৪২, স্বতন্ত্র প্রার্থী মো. আ. হক খোকন পেয়েছেন ৫৫৩ ভোট এবং জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকের প্রার্থী মো. আব্দুল আউয়াল সরকার পেয়েছেন ৭৮১ ভোট।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab