কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

লাকসামে ওরশের মেলায় সংঘর্ষে ৩ জন ছুরিকাহত

author
Reporter

প্রকাশিত : Feb 26, 2021 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার লাকসামে ওরশকে কেন্দ্র করে বসা মেলায় দু’গ্রুপের সংঘর্ষে ৩ যুবক ছুরিকাহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় একজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কালিয়াপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কালিয়াপুর দরবার শরীফের ওরশকে কেন্দ্র করে আশ-পাশের এলাকায় মেলা বসে। করোনা পরিস্থিতিকে উপেক্ষা করে মেলায় শত শত দোকান বসে। এতে হাজার হাজার লোকের সমাবেশ ঘটে। সন্ধ্যায় কয়েকজন যুবক মেলায় গিয়ে বাঁশি কিনে বাজাতে গেলে পাশ্ববর্তী ইসলামপুর এলাকার কামালের ছেলে বায়েজিদ এবং আবু তাহেরের ছেলে ইসরাফিল মেলার দোকানি সাদেকসহ ১০/১২ জনের উপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে ছুরিকাঘাতে হামলা চালিয়ে হামিরাবাগ এলাকার মেম্বার বেলায়েতের ছেলে আব্দুর রহমান (২০), তাজুল ইসলামের ছেলে ইউসুফ (১৯) ও একই এলাকার ইসমাইল হোসেন হৃদয় (১৮) ছুরিকাঘাতসহ ৬/৭ জনকে আহত করা হয়। গুরুতর আহত আব্দুর রহমানকে প্রথমে লাকসামে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজন জড়ো হতে শোনা গেছে। বর্তমানে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। মেলা অব্যাহত থাকলে যেকোনো সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

লাকসাম থানার ওসি নিজাম উদ্দিন জানান, অনুমোদন ছাড়াই এ মেলা বসানো হয়েছে। ঘটনা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab