ঢাকা | | বঙ্গাব্দ

নগরীতে পেটে লাথি মেরে নবজাতকের মৃত্যুর ঘটনায় বাবা-ছেলে গ্রেফতার

author
Reporter

প্রকাশিত : Feb 22, 2026 ইং 106 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

সম্পত্তি নিয়ে বিরোধের ধরে কুমিল্লা নগরীতে শিল্পী আরমান নামের ৯ মাসের অন্তঃসত্বা এক গৃহবধূকে নির্যাতনের কারণে তার নবজাতক সন্তানের মৃত্যুর ঘটনায় এজাহার নামীয় আসামি আবুল কালাম ও তার ছেলে শরীফকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতকের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সন্ধ্যায় এসব তথ্য জানান মামলার তদন্তকারী কমৃকর্তা ও চকবাজার পুলিশ ফাঁড়ির এসআই কিবরিয়া।

এর আগে নগরীর ১৭নং ওয়ার্ডের পাথুরিয়া পাড়ার সোহেল আরমানের সাথে বসত বাড়ির সম্পত্তি নিয়ে পাশর্^বর্তী বাড়ির তার মামা আবুল কালামের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে গত রোববার সন্ধ্যায় আবুল কালামের পরিবারের লোকজন সোহেল আরমানের স্ত্রী শিল্পী আরমানকে মারধর করে।

একপর্যায়ে আবুল কালামের স্ত্রী শাহনাজ বেগম সোহেল আরমানের গর্ভবতী স্ত্রী শিল্পী আরমানের পেটে লাথি মারে। এতে প্রসব যন্ত্রণায় গত সোমবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওই গৃহবধূর ছেলে সন্তান প্রসব করার পর নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনার পর মৃত সন্তান কোলে নিয়ে সোহেল দম্পতি পথে পথে ঘুরে বিকালে কোতয়ালি মডেল থানায় যান এবং গৃহবধূ শিল্পী আরমান বাদী হয়ে রাতে ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিল করেন। জাগো নিউজসহ বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রকাশের পর তোলপাড় সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় কোতয়ালি মডেল থানার অধীন চকবাজার পুলিশ ফাঁড়ির এসআই কিবরিয়া জানান, এ ঘটনায় শিল্পী আরমান বাদী হয়ে দাখিল করা অভিযোগটি সোমবার দিবাগত রাতে থানায় এফআইআর করা হয়েছে।

এ মামলায় আবুল কালাম, তার স্ত্রী শাহনাজ বেগম, মেয়ে লিমা, ছেলে শরীফ, আরিফ ও মেয়ের জামাতা সফিককে আসামি করা হয়েছে। এদের মধ্যে আবুল কালাম ও তার ছেলে শরীফকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS