কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

কুমিল্লায় ৪৮ দিনে দুই কোটি টাকার মাদক উদ্ধার, গ্রেফতার ৪১৫ মাদক ব্যবসায়ী

author
Reporter

প্রকাশিত : Feb 22, 2021 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় জেলা পুলিশের মাদক বিরোধী নিয়মিত অভিযানে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল ও দেশি-বিদেশি বিভিন্ন ব্যান্ডের মদসহ ৪৮ দিনে প্রায় ২ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। ওই সকল অভিযানে গ্রেফতার হয়েছে ৪১৫ মাদক ব্যবসায়ী।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার ফারুক আহমেদ এই তথ্য নিশ্চিত করেন।

ব্রিফিংয়ে দেয়া তথ্যে জানা যায়, গত ২ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ৪৮ দিনে কুমিল্লা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল এবং বিভিন্ন ব্যান্ডের মদসহ ৪১৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে উদ্ধার করা হয়েছে এক কোটি ৯২ লাখ ৬৭ হাজার ২০০ টাকার মাদকদ্রব্য। এই অর্থের উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে ১০৪৬ কেজি কেজি গাঁজা, ১৮ হাজার ৪১৪ পিস ইয়াবা, ৪ হাজার ৭০৫ বোতল ফেন্সিডিল, ৩১৭ লিটার দেশি মদ এবং বিভিন্ন ব্যান্ডের মদের মধ্যে হুইস্ক ১০৮ বোতল, বিয়ার ১০ বোতল, বিদেশী মদ ২৯ বোতল ও ইস্কাফ সিরাফ ৬৩৯ বোতল।

প্রেস ব্রিফিংয়ে মাদক বিরোধী অভিযান ও মাদক ব্যবসায়ীদের কাউন্সিলিংয়ের বিষয়ে পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, মাদক বিরোধী অভিযানকে আরও বেগবান করতে জেলার প্রত্যেকটি থানায় আলাদা ভাবে স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) প্রণয়নের কাজ শেষ পর্যায়ে। এর মাধ্যমে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের কাউন্সিলিংয়ের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। এছাড়া আইন প্রয়োগে মাদকের চালান, ব্যসা এবং সেবন শূন্যের কোঠে নামিয়ে আনা।

তিনি আরও জানান, এসওপি কর্মকৌশল হিসেবে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা, চিহ্নিতের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা, মাদক বিরোধী আন্দোলন ও প্রচার, আন্তঃবাহিনীর সমন্বয়, মাদকসেবীদের কাউন্সিলিং, সেবীদের চিকিৎসার্থে উদ্যোগ ইউনিয়নভিত্তিক মাদকমুক্ত কার্যক্রম, ব্যবসায়ীদের আত্মসমর্পন ও পূর্ণবাসন, সাজা ও বিচারের আওতায় আনা হবে।

এছাড়াও মাদকের উৎস, রুট ও মাদক প্রবণ এলাকাসমূহ, মাদক স্পটসমূহ ও মাদক ব্যবসায়ীদের হালনাগাদ তালিকা প্রস্তুত করে মাদক বিরোধী অভিযান আরও বাড়ানো হবে।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab