কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

মহাসড়কে লরির নিচে মোটরসাইকেল, দুই আরোহী নিহত

author
Reporter

প্রকাশিত : Feb 20, 2021 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ছফুয়ায় ট্রাক্টরকে জায়গা দিতে গিয়ে লরির চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় এই দুর্ঘটনা ঘটনা ঘটে। 

নিহত দুই আরোহীর এখন কোন পরিচয় পায়নি পুলিশ। তবে মোবাইল কল লিস্টে দেখে ধারণা করা হচ্ছে তাদের বাড়ি কক্সবাজারের টেকনাফের দিকে। 

চৌদ্দগ্রাম হাইওয়ে মিয়াবাজার ফাঁড়ির ইনচার্জ এ কে এম শরফউদ্দিন জানান, চৌদ্দগ্রাম উপজেলার ছফুয়ায় চট্টগ্রামগামী একটি লরি পেছন থেকে একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যায়। এসময় লরি নিয়ে চালক পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা তাকে জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরও জানান, মোটরসাইকেল আরোহীরা চৌদ্দগ্রাম উপজেলার ছফুয়ায় পৌছলে মাঠ থেকে একটি ট্রাক্টর মাটি নিয়ে সড়কে উঠছেন। ট্রাক্টর দিয়ে জায়গা করে দিতে গিয়ে লরি নিচে চাপা পড়ে মোটরসাইকেল নিয়ে ওই দুই আরোহী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এখন পর্যন্ত নিহতদের কোন পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের ঠিকানা শনাক্ত করা জন্য চেষ্টা করছেন। 


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab