ঢাকা | | বঙ্গাব্দ

ঘুমন্ত স্ত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে স্বামী কারাগারে

author
Reporter

প্রকাশিত : Feb 8, 2026 ইং 130 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার মুরাদনগর উপজেলার ভূবনঘরে যৌতুকের দাবি মিটাতে না পেরে স্বামীর হাতে পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন এক গৃহবধূ। অভিযোগ বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দিতে রাজি না হওয়ায় গৃহবধূকে ঘুমের ওষুধ খাইয়ে যৌনাঙ্গে নির্যাতন চালিয়ে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় বুধবার রাতে স্ত্রীর অভিযোগের ভিত্তিতে স্বামী শাকিবকে আটক করে পুলিশ। বৃহষ্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। অভিযুক্ত শাকিব ভূবনঘর গ্রামের আবুল হোসেনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, আট বছর আগে ভূবনঘর গ্রামের আবুল হোসেনের ছেলে শাকিব (২৭) এর সাথে পাশের দেবিদ্বার উপজেলার পূর্ব নবীপুর গ্রামের শাহ আলমের মেয়ে নিপা আক্তরের (২৪) বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে নিপা আক্তারের ওপর চলতো নির্যাতন। এ অবস্থায় নিপার বাবার কাছ থেকে কয়েক দফায় প্রায় ৫ লাখ দশ হাজার টাকা এনে দেওয়া হয়। কিন্তু কিছু দিন না যেতেই ফের যৌতুক দাবিতে চলে নির্যাতন। গত দেড় মাস আগে জমি কেনার কথা বলে আরো দুই লাখ টাকা যৌতুক দাবি করে শাকিব।

গত মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) নিপা জানিয়ে দেন তাঁর বাবার পক্ষে আর টাকা দেওয়া সম্ভব না। এ কথা শুনে শাকিব তার স্ত্রী নিপাকে এলোপাথারী ভাবে মারধর করে। পরে ওই দিন রাতেই শাকিব তার স্ত্রী নিপাকে এলার্জির ওষুধের কথা বলে ঘুমের ওষুধ খাইয়ে দেয়। একপর্যায় নিপা ঘুমিয়ে গেলে তার যৌনাঙ্গে নির্যাতন চালিয়ে তাকে আহত করে। এসময় নিপার চিৎকারে আশ-পাশের মানুষ ছুটে এলে শাকিব ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে নিপা তার বাবার বাড়ির লোকজনকে মোবাইল ফোনের মাধ্যমে ঘটনাটি জানান। খবর পেয়ে নিপার মা হালিমা বেগম এসে দ্রুত তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে ওই দিন রাতেই উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করান। 

এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাদেকুর রহমান বলেন, নির্যাতনের শিকার ওই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে অভিযুক্ত শাকিবকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS